নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার
নবাবগঞ্জ উপজেলার বিদ্যাপীঠ মেলেং উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫
ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান করা হয়।
নবাবগঞ্জ
উপজেলা বিএনপি সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সুস্থ জাতি ছাড়া সুশৃঙ্খল দেশ
গঠন সম্ভব নয়।
খেলাধুলায় শরীর সুস্থ থাকে, মানষিক বিকাশ ঘটায়। আজকের শিশু-কিশোররা আগামীর
বাংলাদেশের পরিচালক। তাই শিশুদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার বিকল্প নেই।
বিদ্যালয়
পরিচালনা পর্ষদের সভাপতি শফিকুল ইসলাম নিরব এতে সভাপতিত্ব করেন।
প্রতিযোগীতা শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন