সংবাদ শিরোনাম

বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান ও মরহুমা নিলুফার মান্নানের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল


নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী ও এমপি মরহুম আব্দুল মান্নান ও তাঁর স্ত্রী মরহুমা নিলুফার মান্নানের রুহের মাগফিরাত কামনায় ঢাকার নবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। মান্নান-নিলুফার মোমোরিয়াল ফাউন্ডেশন এর আয়োজন করে। 

মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। সভাপতিত্ব করেন মান্নান-নিলুফার মোমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মেহনাজ মান্নান।

উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, বিএনপি নেতা- খন্দকার শাহীন মাহমুদ, আব্দুর রশিদ, আব্দুল মালেক, সেলিম চৌধুরী, হাবিবুর রহমান পান্নু, পারভেজ বাবুল, মাসুদুর রহমান, আব্দুল বাতেন, তপন মোল্লা, মহসিন রহমান আকবর, আবুল হাসেম বেপারী,  রফিকুল ইসলাম রফিক, এড. নাজিম উদ্দিন চৌধুরী, শামীম আহসান, ফুলচাঁন হোসেন, রাকিবুল ইসলাম, মো. সিফাত, শামীম খান মো. শাখাওয়াত প্রমুখ। 

Post a Comment

নবীনতর পূর্বতন