ঢাকা জেলা প্রতিবেদক.
ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল ও আঁটি খালের খননকাজ ঘুরে দেখলেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
আজ ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শুভাঢ্যা খাল এলাকায় গিয়ে তিনি খননকাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, খাল রক্ষায় প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততা অত্যন্ত জরুরি। খাল পরিষ্কার রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার সামাজিক ও নাগরিক দায়িত্ব। খালে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, খাল খনন ও পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় নৌপথ সচল রাখার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি খালকে দখল ও দূষণমুক্ত রাখতে নিয়মিত নজরদারি জোরদার করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ ও জান্নাতুল মাওয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন