সংবাদ শিরোনাম

সিরাজদিখানে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু



সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি,

মুন্সীগঞ্জ সিরাজদিখানে বাড়ির ভেতর ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কর্ন বর্মন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের বরাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কর্ন বর্মন শেখরনগর বরাম গ্রামের দুবাই প্রবাসী জীবন বর্মনের ছোট ছেলে। 

নিহতের কাকীমা কবিতা বর্মন, বেলা ১১টায় বিদ্যুতের তারের ওপর ঘুড়ি উড়ানোর সময় কর্নের ঘুড়িটি বিদ্যুতের তারের সঙ্গে আটকে যায়। পরে তার থেকে ঘুড়িটি আনতে গেলে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তখন তারা কর্ন বর্মনকে মৃত দেখতে পান। 

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হান্নান বলেন, লোকমুখে থেকে জানতে পারি কর্ন বর্মন নামের একটি শিশু বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা গেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন