দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার
দোহার উপজেলায় অবৈধভাবে তেল মজুদ করে বিক্রির অভিযোগে মো. করিম মন্ডল নামে
এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে
ভ্রাম্যমান আদালত।
সোমবার
(৩০ মার্চ) দুপুরে উপজেলার মেঘুলা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক
সিগবাত উল্লাহ।
ভ্রাম্যমাণ
আদালত সূত্র জানায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পরিচালনা করা হয়। অভিযানকালে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অপরাধে করিম
মন্ডলকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা
হয়।
নির্বাহী
ম্যাজিস্ট্রেট তাসফিক সিগবাত উল্লাহ জানান, অভিযানে বাজারে অবৈধ মজুদ ও
কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় প্রশাসন।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

একটি মন্তব্য পোস্ট করুন