নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সরদার মো. শাখাওয়াত
হোসেন বলেছেন, দেশের ৩০টি উপজেলায় এ কার্যক্রম আজ থেকে শিশুদের টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ-এর নির্দিষ্টক্রমে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হামের পাদুর্ভাব বেশি দেখা দেয়। তাই আমরা নির্দিষ্টকৃতভাবে ঐ সব এলাকায় এ কর্মসূচী গ্রহন করেছি। আগামী ৩মে সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচী চালবে।
মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের দুরদর্শিতায় খুব
কম সময়ের মধ্যে টিকাদান কর্মসূচী বাস্তবায়ন সম্ভব হয়েছে। জনগণের প্রতি
প্রধানমন্ত্রীর দায়িত্ব ও কর্তব্য পালনে একাগ্রতা ছিল বলে আমরা অনেকটা
এগিয়ে গেছি। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবদান অনস্বীকার্য।
রবিবার (৫ এপ্রিল) বেলা ১১টায় ঢাকার নবাবগঞ্জ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ‘শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি
টিকাদান কর্মসূচি’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এ টিকা দেয়া হবে। তবে অসুস্থ
শিশুরা টিকার বাইরে থাকবে। তবে একই সাথে সুস্থ-অসুস্থ সকল শিশুকে ভিটামিন
‘এ’ ক্যাপস্যুল খাওয়ানো হবে।
তিনি
স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর
নির্দেশনা অনুসরণ করতে প্রতিটি গ্রামে খেয়াল রাখতে হবে। অভিভাবকদের বুঝিয়ে
নিকটস্থ কেন্দ্রে পৌছতে সহায়তা করবেন। যাতে একটি শিশুও যেন মৃত্যুর কোলে
ঢলে না পড়ে। কোন মায়ের বুক যেন খালি না হয়।
তিনি
জানান, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং
ময়মনসিংহ ও বরিশাল জেলায় টিকাদান কমসূচী শুরু হবে। এরপর আগামী ৩মে থেকে
সারাদেশের সকল উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচী চলবে।
অনুষ্ঠানে
বক্তব্য রাখেন, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক প্রফেসর ডা. প্রভাত চন্দ্র
বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. জাহিদ রাহমান, বিশ্ব স্বাস্থ্য
সংস্থার প্রতিনিধি আহমেদ জামসেদ মোহাম্মেদ, ইউনিসেফ প্রতিনিধি রিজরানা
ফ্লাওয়ার, নবাবগঞ্জের ইউএনও দিলরুবা ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার
প্রফেসর ডা. খন্দকার আবুল বাসার।
উপজেলা
স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা এস এম শাখাওয়াত হোসেনের সঞ্চালনায়
আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, ঢাকা
জেলা সিভিল সার্জন ডা. মো. জিল্লুর রহমান প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন