সংবাদ শিরোনাম

সিরাজদিখানে বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে মতবিনিময় সভা

দেবব্রত দাস দেবু, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি.

স্বাধীন সার্বোভৌম ভূখন্ডের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিএনপির উদ্যোগে তৃণমূল কর্মীদের নিয়ে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা শিকদার কমপ্লেক্স সংলগ্ন এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় বিএনপি-ছাত্রদল, যুবদল নেতাকর্মীসহ এলাকার মুরুব্বীগন অংশগ্রহন করেন। সভা শেষে নিমতলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বিএনপি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ -১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

সভাপতির বক্তব্যে মতবিনিময় সভায় শেখ মো. আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্র, অর্থনীতি, মানবাধিকার ও বাক-স্বাধীনতাসহ মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। যারা ন্যায্য অধিকার চেয়েছিল তাদের উপরই হামলা-মামলা দেয়া হয়েছে। এমনকি গুম খুনও করা হয়েছে। 

দেশের সকল ছাত্র-জনতার  আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। দেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। তিনি এই স্বাধীনতা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি চাঁদাবাজি, লুটপাট বা কাউকে যেন হয়রানি না করা হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে কেন্দ্রীয় বিএনপির সকল কর্মসূচিতে সক্রিয় থাকার আহ্বান জানান। 

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মেয়াজ্জেম হােসেন বাবুল, সহ-সভাপতি মোতাহার হোসেন,  যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান হাওরাদার, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাছিম খান, 

মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা যুবদল আহ্বায়ক ইযাছিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ শিকদার, চিত্রকোট ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল ইসলাম উজ্জ্বল মোল্লা প্রমুখ।   

Post a Comment

নবীনতর পূর্বতন