সংবাদ শিরোনাম

খেলাধুলা আবার নতুন করে জাগরণ তৈরী করেছে: খন্দকার আবু আশফাক

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, রাত্রিকালীন ফুটবল খেলায় মানুষের মাঝে প্রাণ সঞ্চার করেছে। গ্রামগঞ্জে খেলাধুলা আবার নতুন করে জাগরণ তৈরী করেছে। জনতার উপস্থিতিই তা প্রমাণ করে। এ ঐতিহ্য ধরে রাখতে হবে। তরুণ ও যুবকরা যাতে কোনো অপরাধ প্রবনতায় সম্পৃক্ত না হয় সে দিক নজর দিয়ে খেলার মাঠে জাগরণ তৈরী করতে হবে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নবাবগঞ্জের বলমন্তচর মাঠে নৈশ ফুটবল খেলায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত দর্শক সহ এলাকাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন।

খন্দকার আবু আশফাক আরও বলেন, নতুন প্রজন্ম এখনো ভোট দেয়নি। ক্ষমতায় যেতে নয়, মানুষের ভোটাধিকার আদায়ের আন্দোলন করাই ছিল বিএনপির মূল লক্ষ্য। সুশাসন প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করবে। হামলা মামলায় কেউ যেখানে ভুগবে না এমন সমাজ প্রতিষ্ঠা করতে কাজ করবে বিএনপি। উন্নয়নশীল দেশ উপহার দিতে বেগম জিয়া ও তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীদের কাজ করতে হবে। এখন থেকেই প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে মানুষের ভালবাসা অর্জন করতে হবে।

বলমন্তর চর স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ খেলার উদ্বোধক ছিলেন প্রকৌশলী মিরাজ উদ্দিন হায়দার।

গ্রামীন ঐতিহ্যের অংশ হিসেবে খেলায় বলমন্তচর স্পোটিং ক্লাব বনাম মামা ভাগ্নে একাদশ অংশ নেয়। নারী পুরুষসহ হাজারো দর্শক খেলা উপভোগ করে। শুক্রবার রাত ৯টায় শুরু হয়ে সাড়ে ১০টায় শেষ হয়। ৬০ মিনিটের নির্ধারিত খেলায় মামা ভাগ্নে একাদশ ৩-১ গোলে বিজয়ী হয়। 

রাত্রিকালীন এ খেলা একটি ব্যতিক্রম আয়োজন ছিলো। ইছামতির পাড়ে বলমন্তরচর মাঠের চারদিকে আলোকসজ্জা করে খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর হতেই উৎসক জনতা মাঠের চারপাশে ভীড় জমায়। ব্যতিক্রমী রাত্রিকালীন খেলা দেখতে ঘরে ছিলো না প্রমিলা দর্শকরাও। নারী দর্শকরা মাঠের চারপাশে অনেকটা দৃশ্যমান অবস্থায় দাড়িয়ে খেলা উপভোগ করে।    

মাহবুব মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি ডা. আব্দুস সালাম, সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম, আব্দুর রউফ মন্টু,  মো. সুজন প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন