সংবাদ শিরোনাম

দোহারে স্বর্ণালংকার চুরির চেষ্টাকালে নারী আটক

দোহারে (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার দোহার উপজেলায় স্বর্ণালংকার চুরি করার চেষ্টার অভিযোগে ভাবনা আক্তার নামে এক নারীকে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জয়পাড়া বাজারের একটি স্বর্ণালংকারের দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বর্ণ কিনতে যাওয়ার কথা বলে দোকানে প্রবেশ করে অভিযুক্ত ভাবনা আক্তার। এক পর্যায়ে স্বর্ণালংকার চুরি করে সুযোগ বুঝে সটকে পড়তে গেলে দোকানদার তা টের পেয়ে দৌড়ে গিয়ে তাকে আটক করেন। ভাবনা নিজেকে দোহার উপজেলার বাংলাবাজার এলাকার নিরবের স্ত্রী এবং সাববাজার এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে বলে পরিচয় দেন।

এ সময় ভাবনার ফোন পেয়ে তার স্বামী নিরব ঘটনাস্থলে পৌঁছালে বাজারের ব্যবসায়ীরা তাকেও আটক করেন। পরে তাদের দুই জনকে জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে দোহার থানার ওসি তদন্ত মো. নুরুন্নবী ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন