সংবাদ শিরোনাম

মানিকগঞ্জ-২ আসনে খেলাফত মজলিসের এমপি প্রার্থীর প্রচারণায় লিফলেট বিতরণ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.

"বিভেদ নয় ঐক্য,কল্যানমূলক রাস্ট্র" দেশ গড়ার শপথ নিন, খেলাফত মজলিসে যোগদিন" এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ-২ আসনের খেলাফত মজলিসের (দেয়াল ঘড়ি) প্রতিকের এমপি প্রার্থী হিসেবে প্রচারণায় লিফলেট বিতরণ করা হয়েছে।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মো. সালাহ উদ্দিন দলটির পক্ষে প্রার্থী হয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় খেলাফত মজলিসের নেতাকর্মীদের নিয়ে সিংগাইর উপজেলা পৌর বাজারের দোকান মালিক ,পথচারিদের সাথে কৌশল বিনিময় করেন। এসময় তিনি সবার মাঝে লিফলেট বিতরণসহ সমর্থন চান।

খেলাফত মজলিসের এমপি প্রার্থী মুহাদ্দিস শেখ মো. সালাহ উদ্দিন ১৯৮০ সালের ১ ডিসেম্বর মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলাধীন গোবিন্ধল (মুসলিমনগর) গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী নূর মোহাম্মদ ও মাতা কমলা বেগম। ৭ ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। সাংসারিক জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।

প্রচারণার সময় এমপি প্রার্থী মুহাদ্দিস শেখ মো. সালাহ উদ্দিন বলেন, ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে যদি আমি নির্বাচিত হতে পারি, মানিকগঞ্জ-২ আসন (সিংগাইর,হরিরামপুর ও সদর দক্ষিনের) সর্বস্তরের জনগণ নিয়ে এক সাথে কাজ করে সিংগাইরে গ্যাস সংযোগ স্থাপন করে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা এবং পদ্মার ভাঙ্গন রোধে স্থায়ী বেরিবাঁধ নির্মাণ করে হরিরামপুরকে ঝুঁকিমুক্ত করা ও অবহেলিত সদর দক্ষিণের উন্নয়নের বিশেষ উদ্যোগ, মাদক সেবন, সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ও দূনীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা করবেন বলে জানান তিনি।

Post a Comment

নবীনতর পূর্বতন