সংবাদ শিরোনাম

শ্রীনগর দক্ষিণ রাঢ়ীখালে গাছ কেটে নেওয়ায় থানায় অভিযোগ দায়ের

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি.

মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলা দক্ষিণ রাঢ়ীখালের আ. গফুর মিয়ার ছেলে করিম মিয়ার জমি থেকে গাছ কেটে নেওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, মৃত মজিদ খানের ছেলে মো. শামীম খান, সাঈদ খান ও সাঈদ খানের ছেলে মো. তুরজয় জমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে।

সর্বশেষ ১৬ সেপ্টেম্বর ২০২৫, (মঙ্গলবার) সকাল আনুমানিক ১০টায়, দক্ষিণ রাঢ়ীখাল এলাকায় করিম মিয়ার নিজস্ব জায়গায় থাকা হিজল, কড়ই, আকাশি ও আমসহ বিভিন্ন প্রজাতির ১২টি গাছ কেটে নিয়ে যায় বিবাদীরা। কাটা গাছগুলোর আনুমানিক মূল্য ৫০,০০০ টাকা বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত সাঈদ খান জানান, এটা আমাদের নিজস্ব জমি। আমি শুধু হিজল গাছের ডালপালা কেটেছি, গাছ কাটার বা অন্যকিছু করার অভিযোগ ভিত্তিহীন। 

তবে ভুক্তভোগী করিম মিয়া এ বক্তব্য অস্বীকার করে জানান, গাছগুলো আমার নিজের লাগানো, আর এভাবেই জমি দখলের পাঁয়তারা করছে তারা।  

শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর আ. রাজ্জাক বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Post a Comment

নবীনতর পূর্বতন