সংবাদ শিরোনাম

শ্রীনগরের ভাগ্যকুলে চায়না দুয়ারি কারখানায় মোবাইল কোর্ট

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি.  

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নে অবৈধ চায়না দুয়ারি জাল উৎপাদনকারী কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫০টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আরও ২টি কারখানা বন্ধ অবস্থায় পাওয়া যায়।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়, শ্রীনগর।  

অভিযানে আরও উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম।  

এছাড়াও অভিযানে সহায়তা করেন বাংলাদেশ কোস্ট গার্ড, মাওয়া স্টেশন, লৌহজং এবং সঙ্গীয় পুলিশ ফোর্স। অভিযান শেষে জব্দকৃত জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইলিশ সংরক্ষণ ও নদীসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Post a Comment

নবীনতর পূর্বতন