নবাবগঞ্জ) ঢাকা) প্রতিনিধি.
হিন্দু ছাত্র মহাজোটের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে প্রার্থনা সভা ও কেক কাটা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের একটি সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত। তিনি সকল সনাতনীদের ধর্মের পথে থেকে সত্য সুন্দরের সাথে এগিয়ে চলার আহ্বান জানান।
হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র তালুকদার এতে সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন, জাতীয় হিন্দু মহাজোটের ঢাকা জেলার আহ্বায়ক রঞ্জিত কুমার মন্ডল, উপজেলার সাধারণ সম্পাদক রণজিৎ কুমার রায়, যুব মহাজোটের সভাপতি গৌর চন্দ্র মন্ডল, স্বেচ্ছাসেবক মহাজোটের সাধারণ সম্পাদক বাবুলাল মোদক, ছাত্র মহাজোটের উপদেষ্টা চন্দন চন্দ্র মন্ডল।
উপজেলা ছাত্র মহাজোটের উপদেষ্টা আশিষ কুমার তাপসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমাজকর্মী অপন হালদার, উপদেষ্টা মনোরঞ্জন মন্ডল, ছাত্র মহাজোটের অমিত মন্ডল, তন্ময় হালদার, নিবিড় মন্ডল, প্রশান্ত মন্ডল, আপন মাঝি প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন