সংবাদ শিরোনাম

দুর্গাপূজায় বিএনপির নেতাকর্মীরা সিকিউরিটি ফোর্স হিসেবে কাজ করবে: খন্দকার আবু আশফাক

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, হিন্দু ধর্মাবলম্বদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই উৎসবকে আনন্দময় ও নিরাপদ আয়োজনের জন্য দোহার-নবাবগঞ্জের প্রতিটি মণ্ডপে বিএনিপির নেতাকর্মীরা সিকিউরিটি ফোর্স হিসেবে কাজ করবে। 

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা পুকুরপাড় গ্রামে উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন।

আশফাক বলেন, আমরা দোহার-নবাবগঞ্জবাসী সকল ধর্মের সহাবস্থানে দীর্ঘবছর ধরে বসবাস করে আসছি। আমাদের সবাইকে যার যার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যারা সংখ্যালঘু আছেন তাদের নিরাপত্তা দিতে আমাদের সদা প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে তারাও আমাদের ভাই। আমি চাই নিরাপত্তার দিক থেকে দোহার নবাবগঞ্জে এবারের শারদীয় দুর্গোৎসব হবে সর্বাকালের সেরা উৎসব।

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালাম, সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, দফতর সম্পাদক খন্দকার আরশিন প্রমুখ। 

Post a Comment

নবীনতর পূর্বতন