সংবাদ শিরোনাম

অসাম্প্রদায়িক দেশ গড়তে আপনাদের পাশে চাই; ব্যারিস্টার নজরুল ইসলাম

দোহার (ঢাকা) প্রতিনিধি.

ঢাকা-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই। আমরা একটি অসাম্প্রদায়িক দেশ গড়তে আপনাদের পাশে চাই।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায়  চরজয়পাড়া-লটাখোলা সার্বজনীন হরিসভা মন্দিরের প্রাঙ্গণে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দোহার উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, এতদিন একটি বিশেষ মহল ফায়দা হাসিল করতেই আমাদের বিরুদ্ধে কথা বলতো। যা আজ সবাই বুঝতে পারছেন। আমরা ভেদাভেদ মুক্ত দেশ গড়তে চাই। যেখানে সকলের সমান অধিকার সংরক্ষণ করা হবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও আরটিভি'র ঢাকা জেলা দক্ষিণের প্রতিনিধি অমিতাভ পাল অপু।

অনুষ্ঠানে ঢাকা জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল কাদের, নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর এডভোকেট ইব্রাহিম খলিল, দোহার উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর-এ-আলম ঝিলু, 

নবাবগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

Post a Comment

নবীনতর পূর্বতন