সংবাদ শিরোনাম

খন্দকার আবু আশফাককে সমর্থন দিলেন সাবেক রাষ্ট্রদূত ইশতিয়াক

নিজস্ব প্রতিবেদক.

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাককে দলের প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন দিলেন সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ ইশতিয়াক।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর প্রগতি সংঘ ক্লাব প্রাঙ্গনে উপজেলা বিএনপি ও স্থানীয় গন্যমান্য বক্তিদের উপস্থিতিতে গলায় ফুলের মালা দিয়ে তাকে এ সমর্থন দেন তিনি।

এসময় মেজর জেনারেল (অব.) মোহাম্মদ ইশতিয়াক বলেন, আশফাক দুর্দিনে বিএনপির একজন নিবেদিত কর্মী। শত হামলা মামলার শিকার হয়েও শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপির রাজনীতি থেকে পিছ পা হননি। আমি মন থেকে দোয়া করছি ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী হয়ে দোহার-নবাবগঞ্জকে বাংলাদেশের মডেল দুটি উপজেলায় রূপান্তরিত করবে এই আশফাক।

সাবেক এই রাষ্ট্রদূত বলেন, সামনে আসন্ন জাতীয় নির্বাচনে আমি ইশতিয়াক একজন খন্দকার আবু আশফাক হয়ে কাজ করবো। এই আসনে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে আশফাককে নির্বাচিত করে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিবো ইনশাআল্লাহ। সেই সাথে এই আসনে উন্নয়নের স্বার্থে দুই ভাই এক হয়ে হাতে হাত রেখে একসাথে কাজ করবো।

অনুষ্ঠানে দুই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Post a Comment

নবীনতর পূর্বতন