সংবাদ শিরোনাম

নবাবগঞ্জে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে আরতি নৃত্য প্রতিযোগীতা

শুক্রবার রাতে ভাঙাভিটায় শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথিকে ফুল দিয়ে আমন্ত্রণ জানান আয়োজক কমিটির সদস্যরা।                                                                       ছবি- প্রিয় সংবাদ


নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী বিশ্বকর্মা দেবের পূজা উপলক্ষে আরতি নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার কৈলাইল ইউনিয়নের ভাঙাভিটা সিদ্ধাহাটি নাটমন্দিরে এ অনুষ্ঠান করা হয়। ভাঙাভিটা এলাকাবাসী এ আয়োজন করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি উত্তম কুমার রায়।

বিশেষ অতিথি ছিলেন কলাকোপা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুলাল মোদক, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রণজিত কুমার রায়, সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, উপজেলা  যুব মহাজোটের সভাপতি গৌর চন্দ্র মন্ডল, সাংবাদিক বিপ্লব ঘোষ, উপজেলা ছাত্র মহাজোটের উপদেষ্টা আশিষ কুমার মন্ডল তাপস, অমল দাস, কলাকোপা ইউনিয়ন হিন্দু মহাজোটের সিভাপতি দীপক পাল, কৈলাইল ইউনিয়ন হিন্দু মহাজোটের সভাপতি নেপাল সিদ্ধা, হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র তালুকদার।

হিন্দু ছাত্র মহাজোটের উপদেষ্টা ত্রিপ্লব সিদ্ধার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ভাঙাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিত কুমার মন্ডল ও  হিন্দু ছাত্র মহাজোট উপজেলার সভাপতি অমৃত সিদ্ধা তন্ময়।






Post a Comment

নবীনতর পূর্বতন