সংবাদ শিরোনাম

নবাবগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি


নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও  ওষুধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা নাট মন্দির প্রাঙ্গণে এ সেবা প্রদাণ করা হয়। 

দেড় শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. হরগোবিন্দ সরকার অনুপ। পরে আগত রোগীদের ব্যবস্থাপত্র দেখে ওষুধ প্রদান করা হয়। 

জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র তালুকদারের সহযোগিতায় এলাকার অসহায় নারী-পুরুষদের জন্য এ সেবা দেয়া হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন