সংবাদ শিরোনাম

নবাবগঞ্জের পূজা মণ্ডপে কোন ঝুঁকি নেই; ওসি নবাবগঞ্জ

নিজস্ব প্রতিবেদক,

নির্বিঘ্নে উৎসব উদযাপন করুন। নবাবগঞ্জের ১৯৮টি পূজা মণ্ডপেই কোন ঝুঁকি নেই বলে আশস্ত করেছেন নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় নবাবগঞ্জ থানা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় তিনি উপস্থিত পূজারীদের তিনি আশস্ত করেন।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কমল কান্তি দাস, 

বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হিল্লাল মিয়া, কলাকোপা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুলাল মোদক, যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, শোল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া, নারী ও শিশু অধিকার কর্মী মাধুরি বণিক প্রমুখ। 

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকারের সঞ্চালনায় সভায়, পূজা মণ্ডপের নিরাপত্তায় প্রশাসন ও পূজারীদের করনী ও বর্জনীয় সম্পর্কে আলোচনা করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন