নিজস্ব প্রতিবেদক.
ঢাকার দোহার থানা এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর এক সফল অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইফুল ইসলাম (২৯) কে গ্রেপ্তার করা হয়েছে। আজ ১৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় দিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় শান্তিনগর এলাকায় পরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) এর মামলার জিআর নং-১৭০/২০ অনুসারে সাজাপ্রাপ্ত ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করছিল। র্যাব-১০ তাকে গ্রেফতারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
র্যাব-১০ এই ধরনের অভিযান অব্যাহত রাখবে এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন