সংবাদ শিরোনাম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবাবগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের স্বর্গীয় যুগেশ হালদারের বাড়ির মন্দির প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শতাধিক নারী-পুরুষ, শিশু এ সেবা গ্রহন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. হরগোবিন্দ সরকার অনুপ স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন। 


সুইজারল্যান্ড প্রবাসী দিলীপ হালদার, ইতালি প্রবাসী বিষ্ণুপদ সাহার সার্বিক সহযোগীতায় এ সেবা প্রদান করা হয়। পরে কয়েকটি ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ব্যবস্থাপত্র দেখে রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করেন। 

স্বর্গীয় যুগেশ হালদারের ছেলে বিপ্লব হালদার জানান, মেডিকেলে গিয়ে চিকিৎসা নিতে ভোগান্তি অর্থ দুই বারে। সেই মেডিকেলের চিকিৎসকই বাড়িতে এসে এলাকার শিশু ও বৃদ্ধ মানুষের সেবা দিচ্ছেন। তাও আবার বিনামূল্যে। এটি চিকিৎসক হরগোবিন্দ সরকার অনুপের ঐকান্তিক মহানুভবতায় সম্ভব হয়েছে। শারদীয় দুর্গাপূজার সময়ে এ সেবা এলাকাবাসী মনে রাখবে। 

ডা. হরগোবিন্দ সরকার অনুপ বলেন, ডা. হয়েছি মানুষের সেবা করার জন্য। আমি মানুষ হিসেবে আমার কর্তব্য পালন করছি। কারো উপকার হলে আমার কাজের স্পৃহা বেড়ে যায়। 

Post a Comment

নবীনতর পূর্বতন