সংবাদ শিরোনাম

দোহারে বিএনপি নেতার বাড়িতে ছাত্রদল নেতার হামলা-হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক.

ঢাকার দোহারের দক্ষিণ জয়পাড়া এলাকায় পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান মাসুমের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর শিকদারের বিরুদ্ধে।

ভূক্তভোগী মাসুম খান ও তার স্ত্রী ফারহানা রহমান রুপা অভিযোগ করেন, শনিবার সকাল ১১ টার দিকে প্রায় ৩০ থেকে ৪০ জন বহিরাগত নিয়ে ছাত্রদল নেতা আলমগীর তাদের বসতবাড়িতে প্রবেশ করে। এমসয় তিনি হুমকি দিয়ে আমাদের ঘরবাড়ি ছেড়ে দিতে বলে। আমরা তাদের কথা না শুনায় জোরপূর্বক আমাদের ঘরের আসবাবপত্র ভাংচুর করে৷ এছাড়া ঘরে থাকা হাটের খাজনার টাকা ও দেড় ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। পরে আলমগীর তার লোকজন নিয়ে পাশের দোকানদার ও আরও দুটি বাড়িতে প্রবেশ করে হুমকি দিয়ে যায়।

মাসুম আরোও বলেন, এঘটনার পর আমি বিষয়টি আমার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছেরকে জানাই। তিনি বলেন, আলমগীর আমার ভাতিজা হলে কি হবে ওই আমার কমান্ডের বাহিরে। তাই আমাকে ওনি আইনের আশ্রয় নিতে বলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান দোহার থানা পুলিশ। এদিকে ঘটনার পর ঐ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

এবিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বিকার করে উপজেলা ছাত্রদলের সাধরণ সম্পাদক আলমগীর শিকদার বলেন, আমি একটি বিচারে যাচ্ছিলাম তাই আমার সাথে লোকজন ছিলো। আমি মাসুম ভাইকে বাড়ির কাগজ নিয়ে বসে সমাধানের সময় নির্ধারণ করতে তার বাড়িতে গিয়েছি। হুমকি ও লোটপাটের কথা জানতে চাইলে তিনি বলেন, কোন প্রকার হুমকি, ভাংচুর, লুটপাট করা হয়নি। এইসব তথ্য সব মিথ্যা ও ভিত্তিহীন।

এঘটনার বিষয়ে জানতে চাইলে দোহার থানার ওসি হাসান আলী বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেই সাথে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Post a Comment

নবীনতর পূর্বতন