সংবাদ শিরোনাম

শ্রীনগরে আলবিনা রফিককে ছাত্রদলের শুভেচ্ছা

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি.

শ্রীনগর উপজেলা মহিলা দলের নবনির্বাচিত আহ্বায়ক আলবিনা রফিককে শুভেচ্ছা জানিয়েছেন বাঘড়া ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।  

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) শুভেচ্ছা জানাতে তারা উপস্থিত হন আলবিনা রফিকের নিজ বাসভবন নীলি কটেজ এ। এসময় উপস্থিত ছিলেন বাঘড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাগর হোসেন ও সাধারণ সম্পাদক সায়মন আল হাসান (এসবি)।

ছাত্রদলের নেতারা বলেন, আলবিনা রফিকের নেতৃত্বে শ্রীনগর উপজেলা মহিলা দল আগামীতেও আরও সুসংগঠিত ও কার্যকর রাজনৈতিক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

এই সৌজন্য সাক্ষাতে নেতৃবৃন্দ একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যৎ রাজনীতিতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন