সংবাদ শিরোনাম

ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে বললেন খন্দকার আবু আশফাক

নিজস্ব প্রতিবেদক.

নির্বাচনের অপেক্ষা না করে এখন থেকেই নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে বললেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। 

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চুড়াইন ইউনিয়নে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু আশফাক বলেন, মা বোনেরা অনেক নরম হৃদয়ের অধিকারী তারা কাউকে কথা দিলে কথা রাখেন। তাই তাদের কাছে সবার আগে গিয়ে আমাদের ভোট চাইতে হবে। তারা যেনো ধানের শীষে ভোট দিবেন বিষয়টি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বিগত দিনে আপনাদের কাছে আসতে পারিনি। এখন দেশে গণতন্ত্র ফিরেছে, ইনশাআল্লাহ আমাকে আপনারা যেকোন সময় ডাকলেই পাবেন।

জেলা বিএনপির সভাপতি বলেন, নির্বাচন আসলে অনেক বসন্তের কোকিল আসে, নির্বাচন গেলে তাদের আর খোঁজ পাওয়া যায় না। তাদের মিষ্টি মুখের কথায় গলে যাবেন না। তাদের মুখে মধু অন্তরে বিষ।  তাদের থেকে আপনারা সাবধান।

চুড়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাইদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, 

সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক খন্দকার মাহমুদ আরশিন, চুড়াইন ইউনিয়ন বিএনপির প্যানেল চেয়ারম্যান মাহবুর রহমান লিটন, যুবদল নেতা রাশেদ কামাল, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, মঞ্জুরুল ইসলাম, শামীম রেজা প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন