সংবাদ শিরোনাম

নবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জে পানিতে ডুবে মো. আব্দুল্লাহ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আব্দুল্লাহ বালেঙ্গা এলাকার মজনুর ছেলে।

জানা যায়, বুধবার সকালে শিশু আব্দুল্লাহ খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্বজনরা তাকে খুঁজোখুঁজি করে। এক পর্যায়ে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। স্বজনরা তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার বারুয়াখালী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন