নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. রুহুল আমিনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল ঢাকার নবাবগঞ্জের কাশিয়াখালী ও দোহারের কার্তিকপুর বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের সদস্যরা বেড়িবাঁধের মুখে স্লুইসগেট নির্মাণের দাবীর আলোকে সরেজমিন পরির্দশন করেন।
জানা যায়, ইছামতী নদী খনন এবং নবাবগঞ্জের কাঁশিয়াখালী ও দোহারের কার্তিকপুরে বেড়িবাঁধ এলাকা একাধীন স্লইসগেট নির্মাণ ছাড়াও ইছামতী নদী খনন ও তীর রক্ষা বাঁধ নির্মাণও করা হবে। এজন্য সরকারের প্রায় ২শ’ ১০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। খুব শিঘ্রই কাজ শুরু হবে বলেও জানা যাবে।
এসময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক উপস্থিত থেকে বলেন, ইছামতি নদীকে বাঁচাতে বেড়িবাঁধে পরিকল্পিত স্লুুইচগেট নির্মাণের বিকল্প নেই। স্বৈরাচার আওয়ামী সরকারের প্রতিনিধিরা নির্মাণের ব্যাপারে শুধু মিথ্যা আশ্বাসের বানী শুনেছেন। আমি এই এলাকার সন্তান হিসেবে স্লুইচগেটের ব্যাপারে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছি। এটি দীর্ঘ মেয়াদী একটি প্রকল্প। বিএনপি আপনাদের পবিত্র ভোটে ক্ষমতায় এলে ইনশাল্লাহ বেড়িবাঁধের উপর পরিকল্পিত স্লুইচগেট নির্মাণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. রুহুল আমীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেওয়ান আইনুল হক, ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত, জাতীয় নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা, বিএনপি নেতা আবু শফিক খন্দকার মাসুদ, এরশাদ আল-মামুন, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সোহেল প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন