সংবাদ শিরোনাম

ধর্ষক জামায়াত নেতাসহ সকল ধর্ষণের বিচার দাবীতে নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল


নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জে সাম্প্রতিক উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টাসহ সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার কোর্ট বিল্ডিং প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভকারীরা সংক্ষিপ্ত পথসভা করেন।

এ কর্মসূচির আয়োজন করেন দোহার-নবাবগঞ্জ উপজেলা সচেতন নাগরিক সমাজ। প্রতিবাদ মিছিলে নারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। 

পথসভায় বক্তারা বলেন, সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একত্রিত হতে হবে। ধর্ষণের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই সহ্য করা যায় না। এসব অপরাধ দমন করতে হলে দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- নিশ্চিত করা জরুরি। আয়োজকদের মতে, সামাজিক সচেতনতা এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমেই এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব।

মিছিলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এলাকাবাসীর অংশগ্রহণে এই প্রতিবাদ মিছিল নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও জোরদার করবে।

Post a Comment

নবীনতর পূর্বতন