সংবাদ শিরোনাম

নবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা


নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

‘শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দিপ্তী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বও থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আব্দুল ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা ইসলাম। এ সময় উপজেলার প্রায় দুই শতাধিক শিক্ষক এতে অংশ নেয়।

প্রধান অতিথি বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। পেশাগতভাবে তারা নিজেরাই আজ অনেকটা নৈতিকভাবে পিছিয়ে রয়েছে। মূলত রাজনৈতিক কারণে তাঁদের মধ্যে বিভাজন তৈরী হয়েছে। আর্দশ সম্মান ও মানবিকবোধ জাগ্রত করে তাঁদের এ পেশার সম্মানকে অটুট রাখতে হবে। এসময় তারা আগামী দিনের শিক্ষার নির্মল পরিবেশ গড়ে প্রতিটি প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহজালালের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আশিকুর রহমান বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাসেদ মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শাহআলম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সামাদ মোল্লা প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান, হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদ আলী দেওয়ান প্রমুখ। 

সভায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেয়।

Post a Comment

নবীনতর পূর্বতন