নবাবগঞ্জ (ঢাকা) প্রিতিনিধি.
সনাতন
ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমীতে ঢাকার
নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক
(ডিসি) তানভীর আহমেদ।
বুধবার
(১ অক্টোবর) তিনি প্রথমে উপজেলার চূড়াইন ইউনিয়নের পূর্ব চুড়াইন সার্বজনীন
দূর্গা পূজা মণ্ডপ, চুড়াইনের নবদ্বীপ রাজবংশি বাড়ির পূজা মণ্ডপ এবং পশ্চিম
চুড়াইন মনিপাড়া সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে
জেলা প্রশাসক পূজা মণ্ডপ গুলোর সার্বিক নিরাপত্তা, পরিবেশ ও পূজা উদযাপনের
খোঁজ খবর নেন। তিনি সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মণ্ডপ
পরিদর্শন শেষে জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, আমাদের সব বিভাগ পরিকল্পনা
মাফিক কাজ করছেন। মানুষ অনেক উদ্দীপনা ও আনন্দ নিয়ে পূজা উদযাপন করছেন।
এটাই আমাদের বাংলাদেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই উদাহরণ আমরা বিশ্বের
কাছে তুলে ধরতে চাই।
পরিদর্শনকালে
জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) দিলরুবা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান, নবাবগঞ্জ থানার
ওসি মমিনুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কমল
কান্তি সরকার, স্থানীয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট
পূজামণ্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার
সাংবাদিকরা।

একটি মন্তব্য পোস্ট করুন