সংবাদ শিরোনাম

জাতীয় পা‌র্টিসহ ফ্যাসিবাদের দোসরদের আগামী নির্বাচনে সু‌যোগ দেয়া যাবে না; খন্দকার আবু আশফাক

নিজস্ব প্রতিবেদক.

ঢাকা জেলা বিএন‌পির সভাপ‌তি খন্দকার আবু আশফাক বলেছেন , ফ্যাসিস্ট হা‌সিনার ১৬ বছ‌রের শাসনামলের জাতীয় পা‌র্টিসহ যেসব রাজ‌নৈ‌তিক দল মদদ দি‌য়ে‌ছে তারাও ফ্যাসিবা‌দের দোসর। এসব দোসরদের আগামী নির্বাচনে সু‌যোগ দেয়া যাবে না।

বুধবার (১৫ অক্টোবর) ‌বিকেলে ঢাকার নবাবগ‌ঞ্জের আগলা পূর্বপাড়া প্রাথ‌মিক বিদ্যালয় প্রাঙ্গ‌নে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে একথা বলেন।


‘জামায়াতে ইসলাম করলে স্বর্গে যাবেন’ এসব কথায় বিভ্রান্ত না হতে সবাই‌কে উ‌দ্দেশ্য করে খন্দকার আবু আশফাক বলেন, যারা আমাদেরর মা-বোন‌দের পাক হানাদারদের হাতে তু‌লে দিয়েছে। সুন্দরী বোনদের বা‌ড়িঘর চি‌নিয়ে দিয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পরেও আমাদের মা-‌বোনেরা এখনও নিরাপদ নয়। এখনও তাদের দ্বারা মাদরাসার ছাত্র-ছাত্রীরা ধর্ষনের শিকার হচ্ছে। তাদের হাতে দেশ নিরাপদ হতে পারে না। ধর্মকে ব্যবহার করে যারা রাজনী‌তি করে তাদের কথায় বিভ্রান্ত হয়ে ভূল পথে পা দিবেন না।

আগামী নির্বাচনে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে বিএন‌পকে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। বিএন‌পি যতবারই ক্ষমতায় গিয়েছে দেশের অভূতপূর্ব উন্ন‌তি হয়েছে।

আগলা ইউ‌নিয়ন বিএনপির সভাপ‌তি এসএম শাহজাহানেরর সভাপ‌তিত্বে ও নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় আরো উপ‌স্থিত ছিলেন নবাবগঞ্জ উপ‌জেলা বিএন‌পির সি‌নিয়র সহ-সভাপ‌তি আব্দুস সালাম, সাংগঠ‌নিক সম্পাদক মিজানুর রহমান মিজান, আগলা ইউ‌নিয়ন বিএন‌পি সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, আগলা ইউ‌নিয়ন প‌রিষদের প্যানেল চেয়ারেম্যান মো, রিজু খানসহ উপ‌জেলা, বি‌ভিন্ন ইউ‌নিয়‌নের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছিলেন।



Post a Comment

নবীনতর পূর্বতন