সংবাদ শিরোনাম

নজরুল ইসলাম খানসহ নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জে শ্রমিক দলের দোয়া মাহফিল

দেবব্রত দাস দেবু, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি.

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য, শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল হাই এবং শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এম নাজিম উদ্দিনের রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় সিরাজদিখানের কেয়াইন ইউনিয়নের নিমতলা শওকত মার্কেটের তৃতীয় তলায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

পরে জেলা শ্রমিক দলের ও মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

উপস্থিত ছিলেন মো. ইফতেখারুল আলম রিপন, মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক হামিদা আক্তার অর্থি, কেয়াইন ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রবিন শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. দিলু, সদস্য মো. বাবুসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, আমাদের প্রিয় নেতা নজরুল ইসলাম খানসহ অসুস্থ নেতাদের সুস্থতা কামনায় আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। তাঁদের সুস্থতা জাতির জন্য আশীর্বাদ হবে, কারণ তাঁরা দেশ ও শ্রমিক অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন।

নজরুল ইসলাম খান দেশের একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতা। তাঁর অসুস্থতায় জাতীয়তাবাদী পরিবার গভীরভাবে উদ্বিগ্ন। তাঁরা দ্রুত আরোগ্য লাভ করে আবারও রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠবেন এমন কামনাই করেন উপস্থিত সবাই।

অনুষ্ঠানের শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আব্দুল হাই, বিএনপির শ্রম-বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এম নাজিম উদ্দিনের সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



Post a Comment

নবীনতর পূর্বতন