সংবাদ শিরোনাম

দোহারে পানিতে ডুবে নিখোঁজের ২০ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার




দোহার (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার দোহারে বান্ধবীদের সাথে গোসলে গিয়ে খালের পানিতে ডুবে নিখোঁজের ২০ ঘন্টা পর ভেসে উঠলো শিশু ইত্তেফার লাশ। 

রবিবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় চর পুরুলিয়া খালের চারঘাটা এলাকায় ইত্তেফার লাশটি ভেসে উঠে। ইত্তেফা চর পুরুলিয়া এলাকার ইসলাম শিকদারের ছোট মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, ইত্তেফার মা (বাবার ২য় স্ত্রী) নিষেধ করার পরও গতকাল ১৮ অক্টোবর শনিবার দুপুর ১টার দিকে ইত্তেফা এবং তার বান্ধবী মারুফা ও রাইসা তিনজনে মিলে বাড়ির পাশের খালে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে  হঠাৎ ইত্তেফা পানিতে তলিয়ে যায়। 

তখন বাচার জন্য মারুফার হাত ধরার চেষ্টা করলে মারুফাও পানিতে পরে যায়। পাশ দিয়ে যাওয়া একটি জেলে নৌকা মারুফাকে টেনে তুলতে পারলেও তার আগে গভীর পানিতে তলিয়ে যায় ইত্তফা। পরে এলাকাবাসী সহ ডুবুরি দল অনেক খোজাঁর পরও ইত্তেফাকে পাওয়া যায়নি। 

আজ রবিবার সকাল ৯টার দিকে নিখোঁজের প্রায় ২০ ঘন্টাপর চর পুরুলিয়া এলাকায় চারঘাটায় ইত্তেফার লাশটি এলাকাবাসী ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।

ইত্তেফার সাথে থাকা মারুফা জানায়, তারা কেউ সাতার জানতো না। ইত্তেফা ডুবে যাওয়ার সময় তাকে হাত ধরে টান দিয়ে ছিলো আর তাতে সেও পানিতে ডুবে যাচ্ছিলো।

ইত্তেফা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ইত্তেফার বান্ধবী মারুফা ৫ শ্রেণি এবং রাইসা ৩য় শ্রেণির শিক্ষার্থী।  

স্থানীয়রা মনে করেন, নদী বা খালের পাশে বাড়ির অভিভাবকদের আরো সচেতন হতে হবে। যেসকল বাচ্চারা সাতার জানে না তাদের নদী বা পুকুরে গোসলে না যেতে সচেতন করতে হবে। ইত্তেফার মতো যেনো এমন অকালেই ঝড়ে না পরে কেউ। 

ইত্তেফার এমন মৃত্যুতে তার পরিবার সহ পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।



Post a Comment

নবীনতর পূর্বতন