সংবাদ শিরোনাম

সিংগাইরে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম



সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.

মানিকগঞ্জের সিংগাইরে পূর্ব শত্রুতার জের ধরে ইউসুফ আলী (৪৫) নামের এক ব্যক্তিকে শরীরের বিভিন্ন অংশে আঘাত ও মাথায় কোপ দিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষ দুলাল গং।

গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া মোড়ে পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে ভিকটিমের ছোট ভাই মো. ইসমাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভিকটিম ইউসুফ আলী উপজেলা জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া গ্রামের উছমান গনির ছেলে ও উপজেলা ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের মৃত.মোসলেম উদ্দিনের মেয়ের জামাই।

অভিযুক্তরা হলেন, উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের মৃত. মোসলেম উদ্দিনের মেয়ের জামাই দুলাল (৩৫) ও মৃত. মোসলেম উদ্দিনের ছেলে আবুল হোসেন (৪০)।


ভিকটিম ও অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম ইউসুফ আলী বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী ধল্লা ইউনিয়নে ফোর্ডনগর গ্রামের শ্বশুর বাড়ি যান। সেখানে গিয়ে ওয়ারিশিয়ান জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা ওঠে এবং ভিকটিমের ভাইরা ভাই দুলাল ও সুমুন্দি আবুল হোসেনের সাথে কথা কাটাকাটি হয়।

একপর্যায় পরিস্থিতি খারাপ দেখে ভিকটিম তার দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্যেশে রওনা দেন। পথিমধ্যে পার্শ্ববর্তী নয়াপাড়া মোড় এলাকায় পৌঁছালে ওৎ পেতে থাকা দুলাল গং মোটর সাইকেলের গতিরোধ করে হাতে বারি দিয়ে ফেলে দেয়।

এ সময় উপর্যুপরি আঘাত ও মাথায় দেশী অস্ত্র চাইনিজ কুড়াল দিয়ে কোপ দিয়ে তারা পালিয়ে যায়। স্থানীয়রা মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে দুলাল গংদের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেস্টা করলে ফোন রিসিপ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আজ শনিবার রাতে মামলা রের্কড করা হবে বলে জানান তিনি।



Post a Comment

নবীনতর পূর্বতন