মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) বিকালে নগরকান্দা ফুটবল একাদশ বনাম চরমুকডোবা তরুন সংঘের মধ্যকার ম্যাচে নগরকান্দা ফুটবল একাদশ ২-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
এ গৌরবে নগরকান্দা একাদশের পক্ষ থেকে নগরকান্দাবাসীকে অভিনন্দন জানানো হয়েছে।
নগরকান্দা একাদশ টিমের পরিচালক হুদু মিয়া বলেন. "নগরকান্দা একাদশ ফুটবল খেলোয়াড়রা ফুটবল খেলে আজ চ্যাম্পিয়ন হয়েছে। এ বিজয় নগরকান্দাবাসীর বিজয়। আমরাদের খেলোয়াড়রা আগামীতে জেলার বাহিরে গিয়েও ফুটবল খেলে বিজয় উপহার দিবে। আমরা সেভাবে টিম গঠন করবো।


একটি মন্তব্য পোস্ট করুন