শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি.
শ্রীনগর উপজেলার আলামীন বাজার এলাকা থেকে ৭.৫ কেজি মা ইলিশ (৩৫ পিস) জব্দ করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও মাওয়া কোস্টগার্ড টিম এর সমন্বয়ে পদ্মা নদীর শ্রীনগর অংশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে কোনো জাল বা নৌকা পাওয়া যায়নি, যা ইতিবাচক ফলাফল নির্দেশ করে।
শ্রীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা মনারা বেগম জানান, জব্দকৃত মাছ নিকটবর্তী একটি এতিমখানায় পরিমাপ করে বিতরণ করা হয়।
এছাড়াও এদিন মাছঘাট ও মৎস্য আড়ত পরিদর্শন করা হয় নিয়মিত তদারকির অংশ হিসেবে।
জাটকা ও প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান।


একটি মন্তব্য পোস্ট করুন