মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকালে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে উপজেলা ও পৌর ওলামা দলের আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
জেলা ওলামা দলের সদস্য মাওলানা মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী পুরুষরা মাদ্রাসার মাহতামিম মাওলানা নিজাম উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্কারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল,
নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, জামাল হোসেন মাতুব্বর, ওলামা দল নেতা মাসুম বিল্লাহ্, মাওলানা মো. সাইফুর রহমান, মজিবুর রহমানসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


একটি মন্তব্য পোস্ট করুন