দেবব্রত দাস দেবু, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সিরাজদিখান বাজার, সিরাজদিখান উপজেলা মোড়, সিরাজদিখান থানা গেইট, সিরাজদিখান বাজার মসজিদের মুসল্লিদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান -শ্রীনগর) আসনের সংসদ পদপ্রার্থী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির ১নং আহ্বায়ক সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহর নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান হাওলাদার,
রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খিজির চৌধুরী, সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য সচিব শাহাদাৎ শিকদার, সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য এ আর মানিক, উপজেলা যুবদল যুবদল সদস্য আজমীর শিকদার সহ উপজেলা,ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীর অধিকার বাস্তবায়ন করা হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এ ছাড়া সাধারণ জনগণের উদ্দেশ্যে তারা বলেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে, বেকারত্ব দূর হবে।


একটি মন্তব্য পোস্ট করুন