সংবাদ শিরোনাম

নবাবগঞ্জে সাপের দংশনে শিশুর মৃত্যু




নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে বিষধর সাপের দংশনে মো. আরাফাত মোল্লা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত শিশু আরাফাত উপজেলার বারুয়াখালী ইউনিয়নের করপাড়া গ্রামের মো. লিটন মোল্লার ছেলে। নানা বাড়ি উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী গ্রামে।


স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে বিলপল্লী গ্রামে শিশুটি মায়ের সাথে নানা আব্দুল জলিলের বাড়িতে আসে। বিকালে বাড়ির পাশে কলা বাগানে খেলার সময় বিষধর সাপ তাকে দংশন করে। 

সন্ধ্যার দিকে শিশু আরাফাত অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা বুঝতে পেয়ে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া এসেছে। পরিবারের শোকের মাতমে এলাকার ভারি হয়ে উঠেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত ডা. ফাতেমাতুজ যাহারা শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিলো।



Post a Comment

নবীনতর পূর্বতন