সংবাদ শিরোনাম

জিয়া পরিবারের নির্যাতনের কাছে আমাদের নির্যাতন কিছুই না; খন্দকার আবু আশফাক




নিজস্ব প্রতিবেদক.

ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী খন্দকার আবু আশফাক বলেছেন, আমরা অনেকেই বলি আমরা নির্যাতিত, আমরা জেল খেটেছি। মনে রাখবেন জিয়া পরিবারের নির্যাতনের কাছে আমরা কিছুই না। সবাই ধৈয্য ধারন করুন। বিজয় আমাদের সুনিশ্চিত।

বুধবার (২২ অক্টোবর) বিকালে নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আবু আশফাক বলেন, আপনারা সকলে ধানের শীষের জন্য কাজ করুন, ঘরে ঘরে গিয়ে ভোট চান। ইনশাআল্লাহ আপনাদের পবিত্র ভোটে বিএনপি জয়লাভ করবে। আমরা তারুন্যের অহংকার তারেক জিয়াকে আগামী দিনের প্রধানমন্ত্রী বানাবো।

এসময় অনুষ্ঠানে উপস্থিত নারী পুরুষ ভোটারগণ সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

উঠান বৈঠক অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন খান, বারুয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নত আলী ফরাজী প্রমুখ।

নবাবগঞ্জ উপজেলা যুবদল নেতা আহাদ হোসেনের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


 

Post a Comment

নবীনতর পূর্বতন