নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার প্রধান ফটক থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা করা হয়। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও বিআরটিএ, ঢাকা জেলা সার্কেল এর আয়োজন করে।
সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষিকর্মকর্তা আছমা জাহান, নবকলি পরিবহন এর পরিচালক আজিজুল হক মিতু, দোহার নবাবগঞ্জ বাস মালিক সমিতির নেতা চন্দন সরকার, চুড়াইন ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন, ঢাকা জেলা বিআরটিএ কর্মকর্তা মো. হাসান।
উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, বাবুলাল মোদক, উপজেলা সহকারী পাট কর্মকর্তা রুস্তম আলী ও উপজেলা রেড ক্রিসেন্ট স্যোসাইটির স্বেচ্ছাসেবক কর্মীগণ ও বীর মুক্তিযোদ্ধাগণ।


একটি মন্তব্য পোস্ট করুন