সংবাদ শিরোনাম

যে কোন অবস্থায় জাকের পার্টি ঐক্যবদ্ধ আছে; মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী



নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী বলেছেন, যে কোন অবস্থায় জাকের পার্টি ঐক্যবদ্ধ আছে, থাকবে। গরীবের জাকের পার্টির কুড়ে ঘর হোক বঙ্গ ভবন। জাকের পার্টি এদেশের সাধারণ মানুষের পক্ষে থেকে ভবিষ্যৎ বিনির্মানে সহযোগী হবে। ওদের কথায় না ভুলে, ত্যাগি নির্লোভ নিরহংকারীদের পাশে থাকুন। শান্তির পথে এগিয়ে আসুন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামন রেখে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা-১ আসনে জাকের পার্টির সাংগঠনিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়াল মাধ্যমে তিনি এসব কথা বলেন।



শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে জনসংখ্যা বেড়েই চলছে। এদেশের কি হবে, সে দিকে কোন খেয়াল নেই। তারা কি শুধু দেশের টাকা বিদেশে পাচার করবে। তারা কি শুধু, দেশের সম্পদ লুণ্ঠন করবে। না, জাকের পার্টি তা হতে দেবে না। আপনারা যদি গোলাপে সুবাসে সুসৌভিত হতে চান। তবে জাকের পার্টিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল মুজাদ্দেদী।

সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি শেখ মো. মোতালেব। বক্তব্য রাখেন, জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক অটল, কেন্দ্রীয় মৃত্তিকা খনন ফ্রন্টের সাধারণ সম্পাদক কে এম হাসিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক লুৎফর রহমান খান প্রমুখ।



Post a Comment

নবীনতর পূর্বতন