সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.
মানিকগঞ্জের সিংগাইরে ভাইদের সাথে অভিমান করে খলিলুর রহমান (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নে চর কানাইনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান ঐ এলাকার ওয়াহেদ আলী আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাইদের সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধী নিয়ে অভিমান করে বাড়ির লোকজনের অজান্তে বাড়ি পাশে ঝোপঝারের মধ্যে গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে পথচারিদের নজরে এলে বিষয়টি মূহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে। বিষয়টি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে মর্গে প্রেরন করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।


একটি মন্তব্য পোস্ট করুন