সংবাদ শিরোনাম

দোহারে খালের পানিতে ডুবে যুবকের মৃত্যু

দোহার (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার দোহারে খালের পানিতে ডুবে রাসেল মৃধা (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনা স্থলের কাছ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। 

নিহত রাসেল মৃধা উপজেলার কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া গ্রমের আব্দুর রহমান মৃধার ছেলে। সে নির্মাণ শ্রমিকের কাজ করতো।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বেলা ১২টার দিকে সুন্দরীপাড়া এলাকার পদ্মার শাখা খালে গোসল করতে যান রাসেল। গোসলের এক পর্যায়ে খালের পানির স্রোতে ডুবে নিখোঁজ হয় সে। ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ডুবুরি দল অভিযান পরিচালনা করেন লাশ উদ্ধার করে। 

দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। 

Post a Comment

নবীনতর পূর্বতন