দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিঠু শরিফ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ( ১০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মিঠু শরিফ দোহার পৌরসভার ৮নং ওয়ার্ডের সুজাহার বেপারী ছেলে।
নিহতের
আত্মীয় মো. জহিরুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১২টার দিকে স্ত্রীকে শ্বশুর
বাড়িতে রেখে বাড়ি ফিরছিলেন মিঠু শরিফ। পথে ইউসুফপুর এলাকা ফাঁকা রাস্তায়
দুর্ঘটনায় আহত অবস্থায় পড়েছিল। স্থানীয় এক ভ্যানচালক তাকে উদ্ধার করে দোহার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বজনরা খবর পেয়ে হাসপাতালে ছুটে
আসেন। দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ
দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।
দোহার
থানার উপপরিদর্শক কৃষ্ণ পোদ্দার জানান, আহত হওয়ার কারণ জানা যায়নি। দুপুরে
জানতে পারি তিনি মারা গেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা
নেয়া হয়নি।


একটি মন্তব্য পোস্ট করুন