নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় নবাবগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়।
মহাকবি মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মো. রাজু ইসলাম এতে সভাপতিত্ব করেন।
প্রধান
অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর ঢাকা অঞ্চলের
এ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেনার ও এম মুহীয়্যূদ্দীন ভূঞা উচ্চ বিদ্যালয়ের
সহকারী প্রধান শিক্ষক রণজিৎ কুমার রায়।
প্রধান
অতিথি বলেন, সামাজিক ও মানবিক সেবায় স্কাউট সদস্যরা সব সময় আত্মনিয়োগ করে
আসছে। বন্যা, খরা সহ প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তার পাশাপাশি সেবামূলক
কাজে স্কাউট সদস্যদের কর্মকাণ্ডে নিয়োজিত হয়ে আসছে বহুকাল আগে থেকে। স্কাউট
সদস্য মানবিক মানুষ হিসেবে প্রতিটি স্থানে আত্মনিয়োগের মাধ্যমে সমাজে
উদারতার দৃষ্টান্ত স্থাপন করবে।
অনুষ্ঠানে ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয়। পরে প্রধান অতিথি বার্ষিক ম্যাগাজিন ত্রি-পত্র এর মোড়ক উন্মোচন করেন।
উপস্থিত
ছিলেন কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম মামুন,
রোভার লিডার মো. আল আমীন, রোভার লিডার আসিফ আকাশ, স্কাউট লিডার আওলাদ
সিকদার প্রমুখ।
শেষে গত
জুলাই মাসে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে জামালপুর হয়ে শেরপুর নালিতাবাড়ী
নাকু স্থল বন্দর পর্যন্ত ১৫০ কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া ফাহাদ হোসেন,
আশিক মোল্লা, মিরাজ হোসেন এবং গত আগস্টে চট্টগ্রাম থেকে কক্সবাজার পায়ে
হেঁটে অতিক্রমকারী স্কাউট রোভার সিফাত মিয়াকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট
দিয়ে সম্মাননা জানানো হয়।


একটি মন্তব্য পোস্ট করুন