দোহার (ঢাকা) প্রতিনিধি.
জাতীয়
কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দোহারের জয়পাড়া কলেজ ও মালিকান্দা মেঘুলা
স্কুল এন্ড কলেজের শিক্ষক এবং কর্মচারীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন
করেছেন।
আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জয়পাড়া কলেজ চত্বরে কলেজের শিক্ষক ও কর্মচারীরা এ কর্মসূচী পালন করে।
সম্প্রতি
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে আন্দোলনরত অবস্থায়
রাজধানীতে শিক্ষক নেতৃবৃন্দের ওপর পুলিশি লাঠিচার্জ হয়। ওই ঘটনার প্রতিবাদে
জয়পাড়া ডিগ্রি কলেজ ও মালিকান্দা মেঘুলা কলেজ শিক্ষক কর্মচারীরা ক্লাস
বর্জন করেছেন।
শ্রেণিকক্ষে
শিক্ষার্থীদের অনুপস্থিতি, করিডোরে নীরবতা এবং শিক্ষকদের চোখেমুখে ক্ষোভের
ছাপ সব মিলিয়ে আজ যেন এক শোকাবহ প্রতিবাদের মঞ্চ হয়ে উঠে।
জয়পাড়া
কলেজের কয়েকজন শিক্ষক বলেন, "আমরা চক দিয়ে জাতি গড়ি, কিন্তু আজ সেই হাতেই
পড়েছে হাতকড়া , পিঠে ও শরীরে পড়েছে লাঠি। এটা শুধু আমাদের অপমান নয়, এটা
গোটা জাতির লজ্জা। কোনো সভ্য সমাজে এমন বিবেকবর্জিত আচরণ কল্পনাও করা যায়
না। শিক্ষার্থীরাও এই অবস্থায় মর্মাহত।
কলেজের
এইচএসসির একজন শিক্ষার্থী বলেন, “আমরা শিক্ষকদের শ্রদ্ধা করি। যারা আমাদের
মানুষ হতে শেখান, তাঁদের এভাবে লাঞ্ছিত হতে দেখাটা আমাদের হৃদয় ভেঙে
দিয়েছে।”
শিক্ষকরা জানান,
সরকারের পক্ষ থেকে যৌক্তিক দাবি মেনে নিয়ে শিক্ষক সমাজের মর্যাদা ফিরিয়ে না
আনা পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন।
তাঁরা
বলেন, আজকের এই ক্লাস বর্জন শুধু একটি কলেজের প্রতিবাদ নয়। এটি দেশের
প্রতিটি সচেতন মানুষের আত্মার আর্তনাদ। জয়পাড়া কলেজের এই প্রতিবাদ—শুধু
একজন শিক্ষক বা একটি প্রতিষ্ঠানের লড়াই নয়, এটি গোটা শিক্ষক সমাজের
আত্মমর্যাদা রক্ষার লড়াই।
এদিকে দোহারের মালিকান্দা মেঘুলা কলেজে একই কর্মসূচী পালন করে।


একটি মন্তব্য পোস্ট করুন