সংবাদ শিরোনাম

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

'সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ' প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্কুল শিক্ষার্থী, রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের অগ্নিনির্বাপক প্রশিক্ষণ মহড়া দেয়া হয়। 


পরে উপজেলা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিরে এসে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। 

দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান,;খাদ্য কর্মকর্তা হাফসা হাই, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমা, সমাজ সেবা কর্মকর্তা মো. সবুজ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুলাল মোদক, শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, চুড়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন প্রমুখ।



Post a Comment

নবীনতর পূর্বতন