সংবাদ শিরোনাম

দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর নির্বাচনী গণসংযোগে ব্যাপক সাড়া




দোহার (ঢাকা) প্রতিনিধি.
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম তার নির্বাচনী এলাকা জুড়ে গণসংযোগ শুরু করেছেন। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে তিনি জয়পাড়া বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও প্রচারণায় অংশ নেন। গণসংযোগে স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী, কৃষক, যুবক ও প্রবীণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রচারণার সময় হাফেজ মাওলানা নুরুল ইসলাম তার প্রতীক হাতপাখা জনগণের মাঝে পরিচিত করে তোলেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, “রাজনীতি মানে জনগণের সেবা। আমি জনগণের দোয়া ও সমর্থন নিয়ে হাতপাখা প্রতীককে বিজয়ী করতে চাই। আপনারা সকলে মিলেমিশে হাতপাখা মার্কাকে বিজয়ী করে দেশের শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করবেন।”

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ আমরা ন্যায়ভিত্তিক রাজনীতি, দুর্নীতিমুক্ত সমাজ ও ইসলামি মূল্যবোধের আলোকে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলব। দেশের উন্নয়ন হবে সমতার ভিত্তিতে, কেউ বঞ্চিত থাকবে না।” গণসংযোগ চলাকালে তিনি সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা মনোযোগ সহকারে শোনেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জনগণমুখী কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের দল। এই দল শুধু ভোটের রাজনীতি করে না; বরং ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, নৈতিকতা চর্চা ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।” তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও ভোটাধিকারের মাধ্যমে তারা শুধু ক্ষমতা পরিবর্তন নয়, বরং সমাজের মৌলিক পরিবর্তন আনতে চান—যেখানে দুর্নীতি থাকবে না এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। গণসংযোগকালে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন দোকান ও বাজারের অলিতে-গলিতে হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারপত্র বিতরণ করেন এবং প্রার্থীর বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন।
নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি আব্দুল মালেক, দোহার পৌরসভা শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমান, সহ-সভাপতি আমজাদ হোসেন, সেক্রেটারি মিরাজ হোসেন, জয়েন্ট সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কে এম ইব্রাহিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সহ-সভাপতি আমির হামজা প্রমুখ।



Post a Comment

নবীনতর পূর্বতন