সংবাদ শিরোনাম

নবাবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন


নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। 

সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ বুথে উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম শাখাওয়াত হোসেন। উপজেলায় ২৪টি কেন্দ্রে আজ ৪২০২ জন শিশুকে দিকাদান করা হবে। 

উপজেলার ১ লাখ ৭শত ৪০জন শিশুকে টিকা দেওয়া হবে। ৯ মাস হতে ১৫ বছর বয়সী প্রতিটি শিশুকে এ দিকা দেয়া হবে।

উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ, স্বাস্থ্য পরির্দশক মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।



Post a Comment

নবীনতর পূর্বতন