সংবাদ শিরোনাম

সিরাজদিখানে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতা শেখ মো. আব্দুল্লাহর গণসংযোগ




লতা মন্ডল, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি.

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জ-১ আসনে গণসংযোগ করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির ১নং আহ্বায়ক সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে তিনি মালখানগর ইউনিয়নের মালখানগর উচ্চ বিদ্যালয় এলাকা,মালখানগর চৌরাস্তা,মালখানগর মসজিদ, তালতলা বাজার,আরমহল, ফুরসাইল এলাকায় গণসংযোগ আরমহল গ্রামে উঠান বৈঠক, স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণে অংশ নেন। 

এ সময় সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, মালখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,

সিরাজদিখান উপজেলা যুবদল আহ্বায়ক ইয়াছিন সুমন, সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য সচিব শাহাদাৎ শিকদার, সিরাজদিখান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভূইয়া, সদস্য সচিব রাসেল শেখ, মালখানগর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন মৃধা, সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ স্থানীয় মালখানগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ মো. আব্দুল্লাহ বলেন, মুন্সীগঞ্জ-১ আসনের নানা সমস্যা সমাধানে কেউ কার্যকর উদ্যোগ নেয়নি। গ্যাস, সরু রাস্তাসব সমস্যায় মানুষ ভোগান্তিতে আছে। নির্বাচিত হলে আমি এ এলাকা মাদকমুক্ত করব এবং ব্যবসাবান্ধব, চাঁদা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করব।

তিনি আরো বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ও বৈষম্যমুক্ত মানবিক সমাজ গঠনের লক্ষ্যে আমরা ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করছি। গণসংযোগ চলাকালে তিনি স্থানীয়দের সুখ-দুঃখের খোঁজ নেন ও মুন্সীগঞ্জ-১ আসনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বলেও জানান স্থানীয় নেতারা।

বিএনপির ঘোষিত ৩১ দফায় রয়েছে সংবিধান সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, দুর্নীতিবিরোধী কার্যক্রম, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নসহ একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ।




Post a Comment

নবীনতর পূর্বতন